শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন চুমকি

শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভের উদ্বোধন করলেন চুমকি

গাজীপুর প্রতিনিধি:

ভাষার মাস ফেব্রæয়ারী। আর এ মাসে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মুখে কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলার একমাত্র স্বাধীনতা স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এর উদ্বোধন করেন।

এ সময় গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের পরিকলল্পনা ও বাস্তবায়নে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের আর্থিক ব্যয় হয় প্রায় ৪৫ লক্ষ ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভের আর্থিক ব্যয় হয় প্রায় ২৬ লক্ষ টাকা। আর নির্মিত দুটি স্থাপনার আর্থিক যোগান আসে স্থানীয়দের সহযোগীতায়।

ইউএনও মো. শিবলী সাদিক বলেন, আমি যোগদানের পর দেখি স্থানীয়ভাবে ভাল কোন শহীদ মিনার নাই। যেটি কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা হতো সেটিরও ছিল খারাপ অবস্থা। অনেক ইতিহাসের কালীগঞ্জ কোন স্বাধীনতার স্মৃতি চিহ্ন ছিলনা। তাই একটি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ তৈরি করার পরিকল্পনা করি। অবশেষে স্থানীয়দের সহযোগীতায় স্থাপনা দুটির কাজ বাস্তবায়ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com