বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে তরুণের রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁওয়ে তরুণের রহস্যজনক মৃত্যু

মোঃওয়াদুদ হোসেনঃঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণের পরিবারের লোকজন অভিযোগ করছেন- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার একটি বাঁশঝাঁড় থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম আসিফ। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

মানিক মিয়া অভিযোগ করে বলেন, কিছুদিন আগে স্থানীয় মহিলা ইউপি সদস্যের ছেলে আল আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়। গতকাল (মঙ্গলবার) দুপুরে আসিফকে ডেকে নিয়ে যায় সাগর। পরে রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি আসিফ। বুধবার সকালে বাঁশঝাঁড়ে তার লাশ পাওয়া গেল। পরিকল্পিতভাবেই আসিফকে হত্যা করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com