মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সাঁথিয়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তন

সাঁথিয়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তন

আরিফ খান,বেড়া পাবনাঃ

পাবনার সাঁথিয়ায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়াই ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য দৌলতপুর ইমাম হোসাইন একাডেমীর ৩টা মেহগনি গাছ কেটে নিল প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক ।
অভিযোগে জানা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রায় ১ লক্ষ টাকা মুল্যের ৩ টি মেহগনি গাছ তার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কেটে নিয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে সে গাছগুলো চেরাই করার জন্য সাঁথিয়া বাজারে ‘স’ মিলে স্তুপ করে রাখা হয়।
এ ব্যাপারে সাঁথিয়া সামাজিক বনবিভাগের রেঞ্জ অফিসার নুরুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কেউ কোন আবেদন বা অনুমতি নেন নাই।
উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, আমি খবর পেয়ে মঙ্গলবার সকালে ‘স’ মিল থেকে গাছের গুলগুলো নিয়ে আসতে লোক পাঠিয়েছি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে ইমাম হোসাইন একাডেমীর সভাপতি মোমিনুল প্রাং জানান, স্কুলের গেট ও সীমানা প্রাচীরে বাধাগ্রস্ত হওয়ায় গাছ কাটা হয়েছে।
এ ব্যাপারে ইমাম হোসাইন একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিকের মুঠোফোনে এ প্রতিবেদক যোগাযোগ করার চেষ্টা করলে একধিকবার রিং হলেও তিনি ধরলেন না। পরে বার বার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com