শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মিথ্যা অপ্রচারের প্রতিবাদে তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মিথ্যা অপ্রচারের প্রতিবাদে তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

তানভীর আহমেদ::তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুরে অনৈতিক সুবিধা না দেওয়ায় এবং ব্যাক্তিগত আক্রোশে ঈর্ষান্বিত হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারে জামুকা থেকে স্বীকৃতি প্রাপ্ত ও গেজেটভুক্ত ৬ বীর মুক্তিযোদ্ধার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন কমান্ডার আলখাছ উদ্দিন, মুক্তিযোদ্ধা যাদু মিয়া, মুক্তিযোদ্ধা জলিল খান, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা এসময় বলেন কেবলমাত্র অনৈতিক সুবিধা না দেওয়ায় গেজেটভুক্ত ৬ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, চলতি সপ্তাহে তাহিরপুর উপজেলার ৬ বীর মুক্তিযোদ্ধাকে অ- মুক্তিযোদ্ধা দাবি করে উপজেলা সদরে মানববন্ধন করেছিলেন মুক্তিযোদ্ধা সংসদের অপর একটি পক্ষ। এরই প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেন ৬ বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার প্রায় ৩০ জন মুক্তিযোদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com