বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ও.সি রাশিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা জানালেন ভূঞাপুর উপজেলা প্রেসক্লাব

ও.সি রাশিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা জানালেন ভূঞাপুর উপজেলা প্রেসক্লাব

হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

সদ্য বিদায়ী ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম কে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভূঞাপুর উপজেলা প্রেসক্লাব।

১৫ই ফেব্রুয়ারী সোমবার দুপুরে ভূঞাপুর থানা চত্বরে ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ্য থেকে এ সংবর্ধনা জানানো হয়।

এ বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, ছোট মনির আদর্শ সৈনিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জনাব পাকির আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাদী চকদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন মিঞা, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম শিপন, সদস্য হাবিবুর রহমান, স্বপন বাবু সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এ সময় আবেগাপ্লুত কন্ঠে ওসি রাশিদুল ইসলাম বলেন, চাকুরী জীবনে ভূঞাপুর কাঠানো সময়টুকু আমার জীবনের সেরা মুহূর্ত। এখানকার লোকজন ও থানায় কর্মরত সহকর্মীদের আন্তরিকতার ভুয়সী প্রশংসাও করেন ওসি। বর্তমান কর্মস্থলে জনকল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য ওসি রাশিদুল ইসলাম বিগত দুই বছর দুই মাস ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সততার সাথে তার কর্তব্য পালন ও করোনা কালে সম্মুখ যোদ্ধা হিসেবে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি দুই বার শ্রেষ্ঠ ওসি পদক ও একবার শেরে বাংলা পদক পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com