বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীনগরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ কর্মশালা

শ্রীনগরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ কর্মশালা


তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:


শ্রীনগর ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে ও রয়েল ড্যানিশ অ্যাম্বাসির অর্থায়নে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা পালিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১২টার সময় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্রাক’র মাইগ্রেশান প্রোগ্রামার ও প্রেজেন্টেশনার এবং আর এস সি মোঃ কামাল হোসেনের স্বাগত বক্তব্য প্রদানের মধ্যদিয়ে কর্মশালা অনুষ্ঠান শুরু হয়। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ।এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক মাইগ্রেশানে প্রোগ্রাম মুন্সীগঞ্জ জেলার কো-অডিনেটর মো:এমদাদুল হক। কর্মশালায় ‘সোশিও ইকনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কারস অব বাংলাদেশ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ও বিশেষ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিদেশ ফেরত অভিবাসীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাসহ সামগ্রিক সহয়তা প্রদানের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের মুলস্রোত ধারার সাথে সম্পৃক্তকরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।কর্মশালার উন্মুক্ত আলোচনায় অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্র্যাক জেলা প্রতিনিধি, শ্রীনগর উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিবৃন্দ, বিদেশ ফেরত প্রতারিত ও ক্ষতিগ্রস্ত অভিবাসীগণ, বিদেশ গমনে আগ্রহী ব্যক্তিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com