রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

ময়মনসিংহে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে নগরবাসীকে পরিচ্ছন্ন ময়মনসিংহ উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। তবে সকলের সহযোগিতা ছাড়া পরিচ্চন্নতা কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়।
আজ সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা জজশীপের আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বিডি ক্লিনের সহযোগিতায় জেলা জজ আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান২০২১ এর উদ্বোধনকালে একথা বলেন ময়মনসিংহ সিটি মেয়র।
সিটি মেয়র আদালত প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগকে সাধুবাদ জানান। মেয়র আরো বলেন, নিজ উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মধ্যমে আমাদের চারপাশকে পরিস্কার রাখতে হবে। মনে রাখতে হবে, সকলে মিলে সচেষ্ট হলেই আমরা পরিচ্ছন্ন নগরী তৈরি করতে পারবে।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং যেখানে সেখানে পানের পিক বা থুথু না ফেলার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জেলা জজ এস এম এরশাদুল আলম, স্পেশাল জজ আদালতের স্পেশাল জজ মো: মোর্মেদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহারিয়ার আরাফাত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সভাপতি বিকাশ রায়, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. আব্দুর রহমান আল হোসেন তাজ, প্যানেল মেয়র ০১ মো আসিফ হোসেন ডন, ময়সসিংহ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী, বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল এবং বিডি ক্লিন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় সমন্বয়ক (লজিস্টিকস) সুব্রত চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com