রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র আ”লীগের মনোনীত নৌকা প্রার্থী বন্যা বিজয়ী

ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র আ”লীগের মনোনীত নৌকা প্রার্থী বন্যা বিজয়ী

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ে ১৪ ফেব্রুয়ারি প্রথম নারী মেয়র আ”লীগের মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীক আঞ্জুমান আরা বন্যা ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে প্রথম বেসরকারিভাবে নারী মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন বেসরকারিভাবে আনজুমানা আরার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যদিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com