নয়ন সরদার ,শার্শা প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার নিজামপুর গ্রামে এবার এক বিরল ঘটণার দেখা মিললো ৷ শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামে জন্ম শহর-আলীর ৷ পিতা মৃত সিরাজুল ইসলামের ৬টি সন্তানের মধ্যে শহর আলী ৪র্থ তম সন্তান হিসাবে জন্ম গ্রহণ করেন ৷ তার জন্মস্থান উপজেলার নিজামপুর গ্রাম হলে ও কর্ম-জীবনের জন্য চলে যান রাঙামাটিতে সেটা ছিলো ১৯৭৩ সালের মার্চ মাসে ৷ তার বাবা -মায়ের সঙ্গের রাঙ্গামাটি বাস করতে শহর আলী ৷ হঠাৎ বাবার সাথে অভিমান করে বাবা – মাকে না বলে ১৯৮০ সালে মাত্র ৭ বয়সে বাড়ি থেকে পালিয়ে যায় শহর আলী ৷ তারপর নিজের ভূল বুঝতে পেরে বাড়ির আসার জন্য ট্রেনে উঠলে ও নোয়াখালী আসলে ট্রেন তাকে ফেলে চলে যায় ৷ হারিয়ে যায় শহর আলীর বাড়ি ফেরার পথ ৷ পাগলের মত নোয়াখালী শহরে ঘুরে রেড়াতেন ৷ সর্বশেষ একটি কর্মের সন্ধান পান এবং নোয়াখালীতে থেকে যায় শহর আলী ৷এই ৪০টি বছর তার পরিবারের কোনো সদস্যের সাথে যোগাযোগ হয়নি ৷
সর্বশেষ শহর আলী আর ফিরে আসেনি তার জন্মস্থানে ৷ নোয়াখালীতেই গড়ে উঠে পরিবার ৷ এখন তিনি তিন সন্তানের বাবা ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে তার পরিবার ৷
কিন্তু ৪০ বছর আগে হারিয়ে গেলেও মায়া ছাড়তে পারেনি ৷ খুঁজতে থাকে তার পরিবারকে ৷ পরে মাগুরার একজন বন্ধুর মাধ্যমে জানতে পারে তার জন্ম স্থান যশোরের শার্শা থানায় একটি নিজামপুর আছে ৷ এবার শুরু হয় অনুসন্ধান গুগল ম্যাপে সার্চ দিতেই চলে আসে নিজামপুরের ঠিকানা ৷ পরে শহর আলী তার একজন সঙ্গী নিয়ে ঐ ঠিকানায় গুগল ম্যাপের মাধ্যমে আসতে থাকে ৷ ২ দিন অনুসন্ধানের পর সন্ধান পায় নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেখানে মানুষের কাছে সহযোগীতা নিয়েই পোঁছে যায় শহর আলীর স্বপ্নের ঠিকানায় ৷
এদিকে শহর আলীর পেয়ে গ্রামজুড়ে চলছে আনন্দের উৎসব ৷ পরিবারে তার ভাইয়ের ছেলে ও মেয়েরা আনন্দে কান্নায় ভেঙ্গে পড়েন ৷
শহর আলী ফিরে আশা নিয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম শেকু বলেন , এটা আমাদের সত্যিই আনন্দের বিষয় তার এতদিন পর ফিরে আশাটা গ্রামজুড়ে আনন্দের মহা-উৎসব চলছে ৷
Leave a Reply