শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আল জাজিরার মিথ্যা সংবাদের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল

আল জাজিরার মিথ্যা সংবাদের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল

পাবনা :

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে পাবনা বেড় উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বেড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বেড়া সিএন্ডবি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা করেন নেতাকর্মীরা।
পথসভায় পৌর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার, সাঁথিয়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক বরকত আলম,বেড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু হেলাল, উপজেলা যুবলীগ নেতা শাহিনুর রহমান ডালিম,পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক সহ অর্ধশতাধিক নেতা কর্মীসহ উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, জামায়াত ও যুদ্ধাপরাধীদের দালাল সাংবাদিক নামধারী ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ ছাড়াই সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলে কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন। জনসমর্থন হারিয়ে বার্গম্যানের মতো দালালদের মাধ্যমে বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার চেষ্টা করছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাদের এ ষড়যন্ত্র কখনও সফল হতে দেবে না।
বক্তারা আল-জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের নিকট দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com