মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুবলীগ নেতার কব্জি কর্তন: প্রতিবাদে মানববন্ধন

যুবলীগ নেতার কব্জি কর্তন: প্রতিবাদে মানববন্ধন


বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের  আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ৪নং টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হোসাইন শেখকে রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে ডান হাতের কব্জি কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ। 
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেদ মোশাররফ রঞ্জু, আলফাডাঙ্গা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম ও এস এম জানে আলম জনি, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর খাঁন মিজানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন পিকুল, রানা হামিদ, সদর ইউপি সদস্য রবিউল ইসলাম, গোপালপুর ইউপি সদস্য  সাইফুল ইসলাম বাবর, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, বানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া প্রমুখ।
এসময় বক্তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, আলফাডাঙ্গা উপজেলাতে এমন মর্মান্তিক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।
মানববন্ধন শেষে উপস্থিত সকলে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করেন।
প্রসঙ্গত, হোসাইন শেখ গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১০টার সময় বাজার থেকে তার নিজ বাড়ি বড়ভাগ গ্রামে ফিরছিল। বাড়ির নিকটে আসলে পূর্বপরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। আহত হোসাইন শেখ বর্তমান রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com