আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৃথক স্থান থেকে ৬ মাসের একজন সাজাপ্রাপ্ত আসামীসহ সিআর ও জিআর মামলার ৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, রবিবার ভোর ৪টায় নিজ বাড়ি থেকে জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের সন্তোষ কুমার সূত্রধরের ছেলে তুষার সূত্রধরকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ।এছাড়া উপজেলার সাতৈর ইউনিয়নের সেরাপুর গ্রামের নিজ বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় ২০২০ সালের সিআর মামলার পলাতক আসামী জালাল মোল্যা ও তার স্ত্রী ঝর্ণা বেগমকে এবং বিকেলে একই ইউনিয়নের কয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে বিমল কুমার দত্ত ও তার স্ত্রী অঞ্জনা দত্তকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply