বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের দুই পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে

ময়মনসিংহের দুই পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে

আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহপ্রতিনিধি:


ময়মনসিংহের ফুলপুর এবং ত্রিশাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। দুই পৌরসভায় মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ত্রিশাল পৌরসভার দুইবারের মেয়র এবিএম আনিছুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নজরুল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, কোনো ওয়ার্ডের ভোটকেন্দ্রে সমস্যা না হলেও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কেন্দ্রের দুইটি ভোটকেন্দ্র থেকে আমার দুইজন এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। নৌকাকে জেতাতে ভোট জালিয়াতির চেষ্টা করা হচ্ছে। আমি বিষয়টি উপজেলা নির্বাচন অফিসার ও প্রশাসনকে জানিয়েছি। তারা কেন্দ্র পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী নবী নেওয়াজ সরকার, জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান, ধানের শীষ প্রতীকের প্রার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডল এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আবুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ফুলপুরে নৌকার প্রার্থী শশধর সেন, ধানের শীষের প্রার্থী আমিনুল হক, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান, রকিবুল হাসান সোহেল ও এমএইচ ইউসুফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম বলেন, ত্রিশালে ব্যালটের মাধ্যমে ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার পাঁচশত ৯২ জন।
ফুলপুর পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, ফুলপুরে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের সঙ্গে মাঠে ৯৮জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া চার প্লাটুন বিজিবি, ৪৮জন র‌্যাব সদস্য, পুলিশের ৭টি মোবাইল টিম, দুইটি স্ট্রাইকিং টিম, নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১৩ ও নারী ভোটার ১১ হাজার ৯২০ জন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com