গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশে করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সহ-সভাপতি আহমেদ আলী রুশদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তত্ব রাখেন মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, গাজীপুরের ইতিহাস গৌরবের, কলঙ্কের নয়। এমন কিছু করবেন না যাতে আমাদের জন্য কলঙ্ক বয়ে আনে। মৃত্যুর পর মানুষ আপনাদের কবর দেখে যেন কলঙ্কের ইতিহাস রচনাকারী হিসেবে ধিক্কার না দেয়।
মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে প্রফেসর নজরুল ইসলাম, জিএস আনোয়ারুল ইসলাম, আ ক ম মোফাজ্জল হোসেন, শওকত হোসেন সরকার, বসির আহমেদ বাচ্চু, জিএস নাসিমুল ইসলাম মনির, হুমায়ুন কবীর রাজু, সরকার জাভেদ আহমেদ সুমন, শাহাদাত হোসেন শাহিন, সাইফুল ইসলাম টুটুল, সাবেক কাউন্সিলর সবদের হাসান, আব্দুর রহিম, আজিজুল হক রাজু মাস্টার, মইজ উদ্দিন তালুকদার, জিল্লুর রহমান মাসুম, হাজী শেখ লিটন, শরীফুল ইসলাম শাহিন, আতাউর রহমান আতিক উপস্থিত ছিলেন।
Leave a Reply