আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে
স্থানীয় সরকার পুরস্কার ২০২০ এ ভূষিত হলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।
সুশাসন ও নাগরিক সেবার উন্নতিসাধনে পথিকৃৎ ও অগ্রগণ্য হিসেবে বিবেচনা করে জনদুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সেবা নিশ্চিত করায় বিশেষ অবদানের জন্য (জলাবদ্ধতা নিরসন) ক্যাটাগরিতে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা ও ময়মনসিংহ সদর যুগ্ম-ভাবে নির্বাচিত করায় জেলা প্রশাসন, ময়মনসিংহ এর প্রতি কৃতজ্ঞতা জানান তারাকান্দা উপজেলা নির্বাহি অফিসার।
তিনি বিশেষ কৃতজ্ঞতা জনান শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রণালয় মহোদয়ের প্রতি, তারাকান্দা উপজেলার সকল কাজে তাঁর গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য। আরো কৃতজ্ঞতা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল স্তরের জনপ্রতিনিধি, উপজেলা পর্যায় থেকে শুরু করে তারাকান্দার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বোপরি তারাকান্দা উপজেলার আপামর জনসাধারণের প্রতি।
তিনি বলেন এ উপজেলার জনসাধারনের জনদুর্ভোগ লাঘব, জীবন যাত্রার মানোন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার ৩১ দফা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
Leave a Reply