বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, আরো ২ মরদেহ উদ্ধার

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন, আরো ২ মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার এএসএম কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টের ধ্বংসাবশেষ থেকে আরও দুইজনের মরদেহ করেছে পুলিশ। এ নিয়ে ওই কারখানায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

উদ্ধারকুতরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেরার আওয়ালপুর গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির উদ্দিন (৩৯)। এরআগে ওই কারখানার শ্রমিক শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের তাইজউদ্দিনের ছেলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন। তিনি বলেন, সকালে আগুনে পুড়ে নিহত ওই ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরআগে কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে বলেও জানা পুলিশের ওই কর্মকর্তা।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক আব্দুর রউফ বলেন, আশরাফুল মেকানিক্যাল ফিডার ও নাসির অপারেটর পদে কর্মরত ছিলেন। এছাড়া এরআগে এই কারখানা থেকে আলমগীর হোসেন নামের আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল। অগ্নিকাণ্ডের পর থেকেই আশরাফুল ও নাসির নিখোঁজ ছিলেন। কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফনের জন্য কিছু অর্থ সহায়তা দেয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। তবে তাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিস্ফোরণের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিএ ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একজনের মরদেহ উদ্ধার হয়েছে । আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪ জন। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com