মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে সকল ট্রেনের যাত্রাবিরতি চেয়ে প্যাসেঞ্জার কমিউনিটির সংবাদ সম্মেলন

গাজীপুরে সকল ট্রেনের যাত্রাবিরতি চেয়ে প্যাসেঞ্জার কমিউনিটির সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেলক্রসিং-এ ওভার ব্রিজ নির্মাণসহ ১০ দফা দাবিতে শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর নগরীর প্রকৌশলী ভবনে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী মো. সামসুল হক।

লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে প্রকৌশলী সামসুল হক জানান, করোনাকালীন সময়ে ‘অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প’ নামের একটি প্রকল্প চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটির মাধ্যমে রেলওয়ে পরিচালিত ট্রেনগুলোতে আসনবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা হলেও বেসরকারি ট্রেনগুলো চলছে নিয়ন্ত্রণহীনভাবেই। এতে সীমাহীন কষ্টে পড়েছে গাজীপুর থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীরা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির নেতা খালেদ মাহবুব মোর্শেদ, মো. সাখাওয়াৎ হোসেন খোকন বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ৭০ লাখ মানুষ গাজীপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে। ঢাকা দক্ষিণ ও উত্তরের সমান সংখ্যক যাত্রী এবং গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও জয়দেবপুর জংশনে কোনো স্টপেজ দেয়া হচ্ছে না। যদিও স্বল্প দূরত্বের অনেক স্টেশনেরই স্টপেজ দেয়া হচ্ছে। জয়দেবপুরে ট্রেনের স্টপেজ না থাকা এবং চাহিদা অনুযায়ী টিকেটে না পাওয়ার কারণে গাজীপুরের যাত্রীদের এয়ারপোর্ট থেকে যাতায়াত করতে হয়। ফলে এয়ারপোর্ট-গাজীপুর পথে বাড়তি যাত্রী চাপ সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com