বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশাল বিসিক উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন

বরিশাল বিসিক উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল এর আয়োজনে বিসিক এলাকার বর্ধিত অংশে উন্নয়ন মূলক প্রকল্পের বালি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক বরিশাল জসিম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিল্প নগরী কর্মকর্তা বিসিক মালিক সমিতি সদস্য উপস্থিত ছিলেন।অযত্ন-অবহেলায় পড়ে থাকা দেশের অন্যতম বৃহৎ আয়তনের শিল্পনগরী বরিশাল বিসিকের উন্নয়নকাজে গতি ফিরেছে প্রায় ৭০ বছর আগে ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর গড়ে তোলা বরিশাল বিসিকের ‘শিল্পনগরীর অনুন্নত এলাকার উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণ কাজের জন্য ২০১৭ সালের এপ্রিলে বরিশাল বিসিকের উন্নয়নের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকার প্রকল্পটি একনেকে পাস হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়। কিন্তু পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে তত্কালীন সময়ের প্রকল্প পরিচালক সময় চেয়ে তা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে।এর পরও শেষ পর্যন্ত কাজ শুরু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে এ উন্নয়ন কার্যক্রম। আজ উন্নয়ন কাজের বালু ভরাট কাজের উদ্বোধন করা হয় এর ফলে বিসিক শিল্প এলাকার উন্নয়ন কাজের দার উন্মোচন হলো। চলতি বছরের শুরু থেকে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ এগিয়ে চলায় স্বস্তি প্রকাশ করেছে শিল্পউদ্যোক্তারা।তবে উন্নয়নকাজের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হলেও এটি এখন বেড়ে ৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com