মোঃ হাবিবুর রহমান নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের সদর থানাধীন সড়াতলা এলাকা থেকে ১ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশের একটি চৌকস টিম। গতকাল ১৩ (ফেব্রুয়ারী) শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে মোঃ নাজমুল ফকির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানাধীন সড়াতলা এলাকায় অভিযান চালিয়ে একাধিক নন-জিআর নং ৬৫৬/২০ এবং ৭২৩/২০ এর মামলার আসামী পলাতক মোঃ নাজমুল ফকির, পিতাঃ উসমান ফকির,সাং সড়াতলা,থানা ও জেলা নড়াইলকে নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।
নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এই প্রতিবেদক কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক আসামীকে নড়াইল সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply