সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাকরির কথা বলে যশোরে এনে গণধর্ষণ

চাকরির কথা বলে যশোরে এনে গণধর্ষণ


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


চাকরি দেওয়ার কথা বলে যশোরে এনে স্বামী পরিত্যক্তাকে (২৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বাহাদুরপুর এলাকার একটি মেহেগনি বাগানে ঘটনাটি ঘটে। পথচারী এক নারী ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। ভুক্তভোগী নারী যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামের বাসিন্দা। তিনি ১ সন্তানের জননী বলে জানিয়েছেন।
ওই নারী জানান, খুলনার ফুলতলা থানার তত্তিপুর গ্রামের মানিক কুন্ডু আমার পূর্ব পরিচিত। গত ২ মাস ধরে তিনি আমাকে একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। শুক্রবার বিকেলে কোম্পানির বসের সাথে দেখা করলে চাকরি হবে এমনটা বলে আমাকে যশোরে আনেন মানিক কুন্ডু। আমি ও মানিক কুন্ডু খুলনা স্ট্যান্ডে (পুরাতন টার্মিনাল) বাস থেকে নেমে দেখতে পায় সেখানে অপেক্ষা করছেন খুলনার ফুলতলা থানার আলকা গ্রামের আনোয়ার ও রিয়াজুল নামে আরেকজন। তারা তিনজন মিলে আমাকে নিয়ে যায় বাহাদুরপুর এলাকার নতুন গ্যাস পাম্পের পাশের একটি মেহেগনি বাগানে। বস অপেক্ষা করছেন বলে সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়। মেহেগনি বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যার হুমকি দিয়ে ওই তিনজনই আমাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। আমার কাতরানো শুণে পথচারী এক নারী উদ্ধার করে আমাকে হাসপাতালে আনেন। হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ইশরাত জানান, ভিকটিমের রক্তক্ষরণ হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার পরীক্ষা নিরীক্ষা করার হবে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম জানান, চাকরি দেয়ার কথা বলে ডেকে এনে এক নারীকে গণধর্ষণ করা হয়েছে বলে শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে মহিলা পুলিশ কর্মকর্তা তার সাথে কথা বলেছেন। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চালোনো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com