আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫৬ জন শিক্ষার্থী ৩৮তম বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।১২ ফেব্রুয়ারি বিকেলে বাকৃবি’র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর এ, কে এম জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে
বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব রওনক মাহমুদ, বাকৃবি ডীন কাউন্সিল আহবায়ক প্রফেসর ডক্টর মোঃ নূরুল হক, বিএডিসির চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আসাদুল্লাহ,প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার,মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজ, বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড, সুভাষ চন্দ্র দাস,গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মাহফুজুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল, ৩৮ তম বিসিএস’এ নিয়োগ প্রাপ্ত খান আসিফ তনু ও মুমতাহিনা।
Leave a Reply