মোঃ তানজিম চৌধুরী পিয়াস
গাইবান্ধা।
মঙ্গলবার বিকালে খেলাধুলা শেষে হাসিবুর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সন্ধ্যায় জেলা হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এ সময় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুজন পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসিবুরকে সাধারণ বেডে ভর্তি করান। এরপর হাসিবুরের অবস্থার উন্নতি না হলে রাত ৯টায় ডাক্তার হাসিবুরের শরীরে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার পরপরই হাসিবুরের নাক-মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হয়ে কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় হাসিবুর রহমানের মৃত্যুর প্রতিবাদ করায় স্বজনদের মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দু’দিন ধরে জেলা হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। ফলে দুর দুরান্ত থেকে আগত দরিদ্র রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। তারা চিকিৎসা না পেয়ে অসুস্থ অবস্থাায়ই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
Leave a Reply