শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে নগরীর জেলখানার মোড় ও কাউনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মুসলেম উদ্দিন (৩৮) এবং রনি হাওলাদার (২৫) নামক ব্যক্তিকে গাঁজা সেবন করে অস্বাভাবিক আচরণ করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম অব্যবহৃত গাঁজাও পাওয়া যায় যা জব্দ করে পরবর্তীতে বিনষ্ট করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) এর (গ) ধারা লংঘন করার দায়ে ধারা ৩৬ (৫) অনুযায়ী দোষী সাব্যস্থ করে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় পাশাপাশি উভয়কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com