স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাদিমুর রহমান পিয়াল এর বাসায় হামলা চালিয়েছেন দুর্বৃত্তরা । রাজনৈতিক কোনো বিরোধ নয়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ হামলার শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন পিয়াল ও তার পরিবার। আজ বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় পিয়ালের বাসায় কেউ না থাকায় সুযোগে তারা বাসায় হামলা চালায় বলে অভিযোগ করেছেন পিয়াল ও তার পরিবার । এতে বাড়ির ভিতোরে ও বাইরে অনেক ক্ষয় ক্ষতি সহ প্রায় ১ লক্ষ টাকার সম্পদ ভাঙচুড় করেছে বলে জানায় পিয়ালের পরিবার। এছাড়াও দুর্বৃত্তরা ইট, পাথর, লাঠি, দা নিক্ষেপ করে। এতে পিয়াল এর দুই ফাফাতো ভাই জাকির হোসেন ও সলেমান সহ তাদের ফুফু আহত হয়। ফুফুর অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। বর্তমানে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে খবর দিলে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এসে পিয়ালকে সহ তার দুই বন্ধু রাসেল ও তাবিবকে বের করে নিয়ে আসে এবং পরিস্থিতি শান্ত করে।
Leave a Reply