এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
আজ ১১ফেব্রুয়ারী বিএমপি’র কাউনিয়া থানাধীন ০১নং ওয়ার্ড শায়েস্তাবাদ হায়াতসার কামারপাড়া আইচা, ১৬ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।
উক্ত বিট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, সম্মানীত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি জনাব মোঃ খাইরুল আলম ।
সভায় তিনি বিট পুলিশিং এর লক্ষ্য, উদ্দেশ্য ও সুফল সম্পর্কে আলোচনা শেষে বিট অফিসারের মোবাইল নম্বর সকলকে অবগত করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, কাউনিয়া থানা বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোঃ আজিমুল করিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ লোকমান হোসেন,সংশ্লিষ্ট বিট অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ ওয়ার্ডের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply