রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে তাবিজ দেয়ার কথা বলে গৃহবধূ ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার

শ্রীপুরে তাবিজ দেয়ার কথা বলে গৃহবধূ ধর্ষণ, কবিরাজ গ্রেপ্তার


গাজীপুর প্রতিনিধি:


গাজীপুরের শ্রীপুরে এক যুবতীকে তাবিজ দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে এক ভন্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে র্যা ব-১।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে র্যা ব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে উপজেলার বাগমারা গ্রামে অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৩২) নামের এক ভন্ড কবিরাজকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার বাগমারা গ্রামের মৃত জহিরুল হকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানান, অভিযুক্ত কবিরাজ শফিকুল ইসলাম একজন মুদি দোকানদার। কয়েকমাস পূর্বে বিবাদীর দোকানে মুদি মালামাল কেনাকাটা করায় সময় ভিকটিমের সাথে পরিচয় হয়। এসময় ভিকটিম স্বামীর সাথে সাংসারিক বনিবণা না হওয়ায় বিষয়টি শফিকুলকে জানান। এসময় সে কবিরাজি চিকিৎসার মাধ্যমে তাবিজ দিয়ে ভিকটিমের সংসারে শান্তি ফিরিয়ে দিবে বলে জানায়। তাবিজ আনার জন্য বিবাদী ভিকটিমকে রোববার (০৭ফেব্রুয়ারী) সন্ধ্যায় তার দোকানে যেতে বলে। ভিকটিমকে ফুসলিয়ে দোকানের পেছনের ঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। ধর্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com