গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ডাকাতির প্র্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যা ব।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যা ব-১ এর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, শহরের গাছা থানার বশুরা এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় নাসির উদ্দিন (৩৫), মৈরান এলাকার মো. নয়ন (২০) ও গাজীপুরের শ্রীপুর থানার আলিয়া বাড়ি এলাকার মো. আল আমিন (২৭)।
র্যা ব কর্মকর্তা আল-মামুন আরো জানান, একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, নগদ এক হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান ওই র্যা ব কর্মকর্তা।
তারা পরস্পর সহযোগিদের দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই/ডাকাতি করে আসছে।
এছাড়াও তারা জানায়, অপরিচিত কেউ তাদের এলাকায় নতুন আসলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে ছিনতাই/ডাকাতি কার্যক্রম করে এবং তাদের ছিনতাই/ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করে তারা।
Leave a Reply