শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
এমপিওভুক্তির দাবিতে পাবনায় বেসরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

এমপিওভুক্তির দাবিতে পাবনায় বেসরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

পার্থ হাসান,পাবনা

জনবল কাঠামো ও এমওি নীতিমালা-২০১৮ অনুযায়ী জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহের অনার্স-মাস্টার্স কোর্সের নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখা।

এ সময় শিক্ষকরা বলেন, দেশের উচ্চ শিক্ষা বিস্তারে ও সরকারের জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নে দীর্ঘ ২৮ বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তারা। কিন্তু অদ্যবধি এমপিওভূক্ত হতে না পারায় বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের সারাদেশের সাড়ে পাঁচ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে এসব শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সারাদেশের বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভূক্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের বিশ^াস, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহসভাপতি জাফরুল আনাম কিসলু, শাহীদা খাতুন, মজিবুর নাহার, নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com