শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
মান্না ও ভিপি নূরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে: ভিসি মীজান

মান্না ও ভিপি নূরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে: ভিসি মীজান

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনার টিকা গ্রহণের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এলার্জি দুই রকমের। একটা শারীরিক এলার্জি আর একটা ভারতীয় এলার্জি। যাদের ভারতীয় এলার্জি আছে তাদের টিকা না নেয়াই ভালো। যাদের ভারতীয় এলার্জি তারা পাকিস্তান থেকে টিকা ক্রয় করুক বা অন্য কোথাও থেকে ক্রয় করুক।

মীজানুর রহমান বলেন, জাফরুল্লাহ চৌধুরী যেহেতু টিকা নিয়ে ফেলেছেন। এখন ডাকসুর সাবেক ভিপি নুরকে টিকা দিলে তার ভারতীয় এলার্জি চলে যাবে। ডাকসুর সাবেক ভিপি নুর ও মাহামুদুর রহমান মান্নাকে টিকা দিলে ভারতীয় এলার্জি কমে যাবে।

নিজে টিকা গ্রহণের বিষয়ে তিনি বলেন, আমি আজ সস্ত্রীক করোনা ভাইরাসের টিকা নিয়েছি। আমার স্ত্রী টিকা নিয়েছেন সাড়ে ৮টায় আর আমার যেতে দেরি হওয়ায় টিকা নিয়েছি সাড়ে ৯টায়। এখন পর্যন্ত ভালোই আছি। কোন রকম সমস্যা বা পার্শ প্রতিক্রিয়া হচ্ছে না। ইনজেকশন দেওয়ার সময়ও কোন সমস্যা হয়নি। আমরা ইনজেকশন দেওয়ার সময় যে ব্যথা পায় সেটাও হয়নি। যারা ইনজেকশন দিল তারা সো এক্সপার্ট। আমি টের পাওয়ার আগেই ইনজেকশন দেওয়া হয়ে গেছে। জাতির কাছে প্রত্যাশা সবাই যেন করোনা ভাইরাসের টিকা গ্রহণে অংশগ্রহণ করে। আর যাদের ভারতীয় এলার্জি আছে তারা টিকা না নিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com