আরিফ খাঁন, বেড়া পাবনাঃ
পাবনার সাঁথিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মাহবুবুল আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে দায়িত গ্রহণ করেছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, নব নির্বাচিত মেয়র মাহবুবুল আলম বাচ্চু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আসিফ শামস রঞ্জন,উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক তপন হায়দার সান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমুখ।
Leave a Reply