রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে সরকারি গাছ বিক্রি করলেন সাবেক চেয়ারম্যান

বোয়ালমারীতে সরকারি গাছ বিক্রি করলেন সাবেক চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমানের বিরুদ্ধে রাস্তার পাশে সরকারি জমিতে থাকা ৫ টি মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারে ওই সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মজিবর রহমানের মার্কেটের সামনে রাস্তার পাশে সরকারি জমিতে ৫ টি মেহগনি গাছ তিনি সম্প্রতি বিক্রি করেন। বুধবার সকালে ওই মেহগনি গাছক্রয়কারী গাছ ব্যবসায়ী মো. মোতালেব হোসেন গাছগুলো কাটা শুরু করেন। ৩ টি গাছ কাটার পর অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা প্রশাসন গাছ কাটা বন্ধের নির্দেশ দেন।
গাছগুলো স্থানীয় গাছ ব্যবসায়ী মোতালেব হোসেনের নিকট ২৬ হাজার ৫০০ টাকায় সাবেক ওই চেয়ারম্যান বিক্রি করেছেন বলে গাছ কর্তনকারী মনু শেখ জানান।
এ ব্যাপারে সরদার মজিবর রহমান বলেন, ওই গাছগুলো আমার ব্যক্তিগত জায়গায় পড়েছে। গাছগুলোর শিকড় আমার বিল্ডিংয়ের মধ্যে ঢুকে বিল্ডিংয়ের ক্ষতি করায় গাছগুলো কেটে ফেলা হচ্ছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, খবর পেয়ে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি এবং তহশিলদার পাঠিয়েছি। তহশিলদারের মাপজোখ শেষে জানা যাবে ওই গাছগুলো সরকারি না ব্যক্তিমালিকানাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com