রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাঁজা উদ্ধার আটক ৩জন।

গাঁজা উদ্ধার আটক ৩জন।

মোংলা প্রতিনিধি:


মোংলায় ৫ কেজি গাঁজাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পৌর শহরের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকা থেকে বুধবার বিকেলে মাদকসহ আটককৃতদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।এই ঘটনায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।
বাগেরহাট মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাজমহল রোড সংলগ্ন মুরগী বাজার এলাকায় অভিযান চালায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
এ সময় অভিযানকারীদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। তাদের উপস্থিতিতে মুরগী বাজার সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বেবীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ঘরের মধ্যে প্লাটিকের ড্রাম ও ব্যাগে লুকিয়ে রাখা ৪ কেজি ৯শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারীরা।এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ী বেবী (৩৫), তার স্বামী মো: মাহাতাব হাওলাদার (৫০) ও জামাই রাসেলকে (২১)।আটকের পর বিকেলেই তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।এদিকে পৌর শহরের চিহ্নিত মাদক সম্রাজ্ঞী বেবী অবশেষে আটক হওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন,দীর্ঘদিন ধরে বেবী ও তার বোনসহ পরিবারের সদস্যরা মাদকের ব্যবসা করে আসছিলো।কেউ প্রতিবাদ করলে বেবী গংরা তাদেরকে মারধর, গালিগালাজসহ নানাভাবে নাজেহাল ও লাঞ্চিত করতো বলেও অভিযোগ স্থানীয়দের। চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে আটক করায় প্রশাসনকে সাধুবাদও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com