বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হরিতাডাঙ্গা গ্রামে এক বিধবার বসত ঘর আগুনে পুড়ে গেছে। আগুনে পুড়ে সর্বহারা হয়ে পড়েছে বিধবা সুন্দরী বেগম। সুন্দরী বেগম এক মেয়ে নিয়ে নিরুপায় হয়ে পড়েছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন। আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা।জানা যায় বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরী বেগম চুলাই হলুদ সিদ্ধ করছিল। হলুদ সিদ্ধ করার সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। বোয়ালমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নিছার আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করি। আগুনে বিধবার রান্না ঘর ও বসত ঘর পুড়ে গেছে।
Leave a Reply