বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে ডাকাতের হামলায় পিতা-মাতা ও সন্তান আহত, হাসপাতালে ভর্তি

রাজাপুরে ডাকাতের হামলায় পিতা-মাতা ও সন্তান আহত, হাসপাতালে ভর্তি

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের সোনালী মোড় এলাকায় সোমবার গভীর রাতে তালুকদার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় গৃহকর্তা অটোচালক খলিলুর রহমান তালুকদার (৩৮), তার স্ত্রী বেবি বেগম (২৮) ও তার ছেলে আলামিন (১৪) আহত হয়েছে। আহত খলিল ও বেবিকে রাতেই রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গৃহকর্তা অটোচালক আহত খলিলুর রহমান তালুকদার ও বেবি বেগম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে জানান, রাত ২টার দিকে সিঁধ কেটে মুখোশধারী ৩/৪ জন ডাকাত ঘরে প্রবেশ করে দরজা খুলে দেয় ঘরের বাহিরে আরও ৪/৫ জন রামদা হাতে পাহাড়া দিচ্ছিলো। ডাকাতরা ঘরে ডুকে প্রথমে ছেলে আলামিনকে মারধর করে হাত-পা বেধে খলিল ও বেবিরও হাত-পা বাধা শুরু করলে তারা বাধা ছুটে যেতে চাইলে তাদেরকে পিটিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফুলা জখম করে। এতে গৃহকর্তা খলিল অজ্ঞান হয়ে গেলেও স্ত্রী বেবি ঘরের পেছনের দরজা দিয়ে বাহিরে বের হয়ে ডাক-চিৎকার করলে বাহিরে থাকা ডাকাতরা তার মাথায় আঘাত করে। এসময় ঘরের পাশের নালায় পড়ে অজ্ঞান হয়ে যায় বেবি। ততক্ষনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহকর্তা অটোচালক খলিলুর রহমান তালুকদার আরও জানান, তিনি ও তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে থাকায় ডাকাতরা কি মালপত্র, টাকা ও সোনা নিয়েছেন তা সঠিকভাবে বলতে পারেননি। তবে তাদের ধারনা ঘরের সব মালপত্র লুট হয়েছে। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। ওসি জানান, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, তবে কাউকে আটক করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com