বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছায়ে বাতিল হয়েছেন ৪১ জন

ত্রিশালে বীরমুক্তিযোদ্ধা যাচাই বাছায়ে বাতিল হয়েছেন ৪১ জন

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছায়ে ৪১ জন মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বাতিল করেছে যাচাই বাছাই কমিটি।
মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী ভাতা প্রাপ্ত ৪১জন মুক্তিযোদ্ধা বাতিলের তালিকা প্রকাশ করেছে উক্ত কমিটি। উল্লেখ্য যে ,গত ৩০ জানুয়ারী মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ২শত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ত্রিশাল উপজেলা যাচাই বাছাই কমিটির নিকট প্রেরন করেন।
চার সদস্য কমিটি দশ দিন যাচাই বাছায়ের পর তালিকা প্রকাশ করেন। এর মধ্যে বৈধ মুক্তিযোদ্ধা ১শত ১৩,অবৈধ ৪১ জন, অনুপস্থিত ৪৬ জন রয়েছে বলে বাছাই কমিটি জানান।
চার সদস্য বিশিষ্ট যাচাই বাছাই কমিটি তে সভাপতির দায়িত্ব পালন করেন মুজিব বাহিনীর যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার মঞ্জুরুল হক, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক আবুল,জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্বা কামাল পাশা যাচাই বাছাইয়ে অস্বচ্ছ কাগজপত্র স্ট্যাটম্যান সাক্ষী কোনভাবেই মিল না পাওয়ায় তাদের কে বাতিল যোগ্য বলে ঘোষনা করেন।
মুজিব বাহিনীর যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার মঞ্জুরুল হক জানান,ভারতীয় লাল মুক্তিবার্তা বা মন্ত্রনালয়ের স্বীকৃত তেত্রিশ ধরনের প্রমানে অর্ন্তভুক্ত না থাকলে বাতিল বলে গণ্য হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বচ্ছ কাগজপত্র সাক্ষীর মিল না পাওয়ায় তাদেরকে বাতিল যোগ্য বলে ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com