আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের দুটি মুড়ি কারখানায় অভিযান চালিয়েছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। এসময় দুটি মুড়ি কারখানার মালিককে অর্থদন্ড দেয়া হয়।
রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে রংপুরের মাহিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিসিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশের দুইটি মুড়ি তৈরির কারখানার খবর পেয়ে কারখানা দুটিতে অভিযান চালানো হয়েছে।
বিএসটিআই এর অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে কারখানা দুটির মালিকদের ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিএসটিআই এর ফিল্ড অফিসার ইবাদত মানিকসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ।
Leave a Reply