রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে মানবতার সেবায় নান্দাইলের ইউএনও

ময়মনসিংহে মানবতার সেবায় নান্দাইলের ইউএনও

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নান্দাইলের উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন। আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুই শিশুকে ১৮৪১৩ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন তিনি। উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের দিনমজুর খোরশেদ আলমের দুই শিশু সন্তান ফয়সাল আহম্মেদ (৫) ও তাজমহল (৪) দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভোগছেন। ইউএনও তাঁর নিজস্ব উদ্যোগে বিগত দুই মাস আগে মানবিক সহায়তার জন্য উপজেলার বিভিন্ন দফতরে ৪টি বক্স স্থাপন করেছিলেন।
আজ প্রথমবারের মত এ সব মানবিক সহায়তা বক্সগুলো খোলা হয়েছে। বক্সগুলো থেকে মোট ২১ হাজার ১ শত ১৩ টাকা পাওয়া যায়।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থাপিত বক্সে প্রাপ্ত ১৮৪১৩ টাকা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দরিদ্র এই দুই শিশু’র সু-চিকিৎসা করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন জানান, ভিক্ষুক, অসহায় ও দারিদ্র পীড়িত মানুষকে পুনর্বাসন করার লক্ষ্যে এই মানবিক সহায়তা বক্স খোলার উদ্যোগ নিয়েছিলাম। উপজেলায় সেবা নিতে আসা ব্যক্তিগণ যার যার সাধ্যমত সহায়তা প্রদান করে এই মানবিক উদ্যোগকে সফল করে তুলবে। এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের পরিবর্তন হলেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com