শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে আ.লীগের অফিসে ককটেল নিক্ষেপ

ঠাকুরগাঁওয়ে আ.লীগের অফিসে ককটেল নিক্ষেপ

মোঃ ওয়াদুদ হোসেন, প্রতিনিধি, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অফিসে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত দেখে বিএনপির লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের।

দলীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা আওয়ামী লীগের অফিসের তিন তলায় কয়েকজন নেতাকর্মী বসেছিলেন। এ সময় নিচ থেকে একটি জোড়ে শব্দ আসে। পরে দলের লোকেরা বেড়িয়ে আসা মাত্র আরেকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো, সাধারণ সম্পদাক কামরুজ্জামান সুনাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিএনপির লোকেরাই এই ধরনের নোংরা কাজ করছে। তারা ছাড়া এই কাজ কেউ করবে না। কারণ তারা জানে জনগণ এবার নৌকার পক্ষে। তাই তারা নির্বাচনের পরিস্থিতি খারাপ করতে এ ধরনের কাজগুলো করছে। এর আগে ভোররাতে ৮নং ওয়ার্ডে নৌকার অফিসে আগুন দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, দিনে-দুপুরে আওয়ামী লীগের অফিসে ককটেল হামলা হামলা বিএনপির কাজ নয়। তারা নিজেরাই হামলা করে এখন বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন,পরপর দুটি ঘটনা ঘটেছে। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com