শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জবিতে পান্ডুলিপি প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

জবিতে পান্ডুলিপি প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর উদ্যোগে আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) পান্ডুলিপি প্রকাশ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর উপাচার্য মহোদয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ এবং প্রত্যেক পান্ডুলিপির লেখক স্ব-স্ব পান্ডুলিপির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিজস্ব প্রকাশনা ও গবেষণায় আরো উদ্যোগী হওয়ার ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে মোট পাঁচটি পান্ডুলিপি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। নতুন পান্ডুলিপিগুলো হলো- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এর ‘ইসলামে প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা’, যুগ্মভাবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সরকারী বিএল কলেজের সহযোগী অধ্যাপক ড. এস. এম. আজিজুল ইসলাম এর ‘Crowding and Mental Health in Dhaka City’, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবিনা শরমীন এর ‘Juvenile Delinquency in Bangladesh: Dynamics and Legal Implications’, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এর ‘Exploring the Health Care Experiences of Older Women in Rural Bangladesh’ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা জমান এর ‘Sociology of Disaster: Concepts, Perspectives and Theories’।
ইতিপূর্বে মোট ১০ টি পান্ডুলিপি প্রকাশ হয়েছে এছাড়া আরো ৯ টি পান্ডুলিপি মুদ্রনে প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় পান্ডুলিপি মুদ্রণ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com