মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাককানইবি’এ উইমেন পিস ক্যাফের সভাপতি মেশকাতুল,সম্পাদক জাকিয়া

জাককানইবি’এ উইমেন পিস ক্যাফের সভাপতি মেশকাতুল,সম্পাদক জাকিয়া

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে সংগঠন উইমেন পিস ক্যাফে’র কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার ০৭ ফেব্রুয়ারী এক বছরের জন্য এক্সিকিউটিভ কমিটির অনুমোদন দিয়েছেন। উইম্যান পিস ক্যাফের প্রধান পৃষ্ঠপোষক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড এ এইচ এম মোস্তাফিজুর রহমান , চিফ মেন্টর জনাব অলি উল্লাহ।এছাড়াও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে),ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল উইম্যান পিস ক্যাফের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি- মেশকাতুল জিনান,ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।সাধারণ সম্পাদক- জাকিয়া সুলতানা-অর্থনীতি বিভাগ।সহ সভাপতি- ফাইজাহ ওমর তূর্ণা,ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ,জেসমিন খাতুন, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ,সানজিদা ইসলাম ইরা,মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগ।
যুগ্ম সাধারণ সম্পাদক – শ্রাবন্তী চাকমা, মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগ।কোষাধ্যক্ষ – সাদিয়া বিনতে সিদ্দিক, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ,সাংগঠনিক সম্পাদক- রাফিয়া ইসলাম ভাবনা,ফোকলোর বিভাগ,প্রচার সম্পাদক- তানজুম মোস্তফা অর্ণা,দর্শন বিভাগ।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়।ইউএন উইম্যান এর অর্থায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) -এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নারী উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষনের পর শ্রেষ্ঠ বিজনেস আইডিয়া প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে উইমেন পিস ক্যাফে।
বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠিত এই উইমেন পিস ক্যাফের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লার্টফর্মের কাজ করবে সেই সঙ্গে সকল ভালো উদ্যোগে তাদের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com