শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র‍্যাব-১৩’র অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

র‍্যাব-১৩’র অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ


র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “জেএমবিচ্ এর সক্রিয় সদস্য মীর ফজলে রাব্বীকে গ্রেফতার করে। র‍্যাব-১৩ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক হালিউজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত জানানো হয় যে, গত ০৭ ফেব্রুয়ারি/২০২১ তারিখ ১১ টায় র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “জেএমবিচ্ এর সক্রিয় সদস্য মীর ফজলে রাব্বী (৩০), পিতা- মীর হেলাল উদ্দিন, মাতা-মৃত কুলসুম বেগম, পটুয়াখালীথকে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যের ব্যবহৃত মোবাইল থেকে বিপুল পরিমান উগ্রবাদী ভিডিও কনটেন্ট এবং বিভিন্ন উগ্রবাদী বইসমূহের লিংক পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত মোবাইল থেকে অন্যান্যদের সম্পৃক্ততা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মীর ফজলে রাব্বী জানায় যে, তার বাল্যবন্ধু (বর্তমানে জেলে বন্দী) এর প্ররোচনায় এবং বিভিন্ন উগ্রবাদী বক্তার বক্তব্য শুনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিথতে যোগদান করেন। ধৃত আসামী ও তাহার সহযোগীরা তাহাদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন “জেএমবিচ্ এর উগ্রবাদী কার্যক্রমের জন্য সদস্য পদ গ্রহণের মাধ্যমে দেশের নিরাপত্তা এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য ইলেকট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে তথ্য প্রচার করে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা, ভিন্ন মর্তাদশ সম্পর্কিত বিভিন্ন তথ্য/প্রযুক্তি/প্রশিক্ষণ/সরঞ্জাম/ প্রচারের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচিত করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com