বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর জেলা ও সদর উপজেলার কমিটি হস্তান্তর এবং অফিস উদ্বোধন।

শেরপুরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর জেলা ও সদর উপজেলার কমিটি হস্তান্তর এবং অফিস উদ্বোধন।

শেরপুর প্রতিনিধি:


মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আপোষহীন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ” আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)” এর শেরপুর জেলা ও শেরপুর সদর উপজেলা শাখার কমিটি হস্তান্তর করা হয় এবং অফিস উদ্বোধন করা হয়।

গতকাল ৭ই ফেব্রুয়ারি রাত ৮ঃ৩০ মিনিটের সময় শেরপুর সদর এর নিউমার্কেট এলাকায় প্রিয়াঙ্গন বিউটি পার্লারের উপর দো-তলায় এই কমিটি ও অফিস উদ্বোধন করা হয়৷

শেরপুর প্রতিনিধি

মোঃ আরিফুল ইসলাম অপু, সভাপতি আমাসুফ শেরপুর জেলা শাখার সভাপতিত্বে এবং উত্তম কুমার সুত্রধর, সাধারণ সম্পাদক শেরপুর জেলা শাখার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামিম হোসাইন, উপদেষ্টা এবং শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগ শেরপুর। উপস্থিত ছিলেন ডাঃ শেখ আজিজুল হক আজিজ, কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান, আমাসুফ ময়মনসিংহ বিভাগ,
ডাঃ এসএম ফয়জুল রহমান, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগ, মোঃ খলিলুর রহমান, সভাপতি ময়মনসিংহ জেলা, মোঃ অংকুর আহম্মেদ রিংকু, সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা, মোঃ শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা, মোঃ ইফতেখারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর, মোঃ রেজাউল করিম রেজা, উপদেষ্টা আমাসুফ শেরপুর ও সাধারন সম্পাদক শেরপুর জেলা ছাত্রলীগ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।
এসময় সকল অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় এবং সকলের মাঝে মাস্ক বিতরন করা হয়।

এসময় নব নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক বলেন- আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর শেরপুর জেলা শাখায় ৫১ জন ও উপজেলা শাখার ৪১ জন কমিটি উপহার দেওয়ার জন্য ময়মনসিংহ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকের প্রতি ই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালনে যেন কোন ভাবেই পিছপা না হই, সকল বাধা বিপত্তি পাড় হয়ে যেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি।
মানবাধিকার রক্ষার অর্থ কেবল লোকদের দৈহিকভাবে রক্ষা করা নয়, বরং তাদের মৌলিক অধিকারসমূহও পূরণ করা, যার জন্য আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com