শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে বাসে তরুণী ধর্ষণ, চালক ফারুক গ্রেফতার গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাসে তরুণী ধর্ষণ, চালক ফারুক গ্রেফতার গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বাসে এক তরুণীকে ধর্ষণের মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন। তিনি জানান, গতকাল রোববার (০৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ওই তরুণী ফারুককে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। এছাড়া স্বামী সোহেল রানার (২৪) বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত ফারুক কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হযরত নগর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, তিন মাস আগে স্থানীয় কারখানার শ্রমিক সোহেল রানার সাঙ্গে মেয়েটির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে উপজেলার চন্নাপাড়া এলাকায় ভাড়া থাকতেন। গত শনিবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মেয়েটির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। ঝগড়ার পর ফারুকের সঙ্গে স্ত্রীকে বাবার বাড়ি পাঠান সোহেল। পথে শ্রীপুরের কাওরাইদ এলাকায় বাসের ভেতরে মেয়েটিকে ফারুক ধর্ষণ করেন। পরে রাত আড়াইটার দিকে মেয়েটিকে তার বাবার বাড়িতে পৌঁছে দিতে গেলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশে খবর দেয়।
তিনি আরো জানান, মামলর পর ফারুকের গাড়ি জব্দ করা হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com