রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে স্নায়ুবিকাশ জনিত বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে কর্মশালা

কালীগঞ্জে স্নায়ুবিকাশ জনিত বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে কর্মশালা

গাজীপুর প্রতিনিধি

জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সকলের সমান অংশগ্রহণে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে স্নায়ুবিকাশ জনিত সমস্যার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে সোমবার (০৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিষয় ভিত্তিক এ কর্মশালা ১০৭ পর্ব অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে কর্মশালার আয়োজন করে ইন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি), ডিরেকটোরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস) ও হেলথ সার্ভিস ডিভিশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব পারভীন আক্তার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অটিজম ও এনডিডি সেলের প্রধান সমন্বয়ক ও যুগ্ম সচিব ডা. এ.এম পারভেজ রহিম। অন্যদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শবনম মুস্তারী, অটিজম ও এনডিডি সেলের উপ-পরিচালক ডা. গোপেন কুমার কুন্ডু, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় কর্মশালায় মূলপ্রবদ্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, মানুষ মাত্র সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এই সম্পদকে ভালো রাখতে হবে। অটিজমদের সুস্থ রাখতে কাজ করতে হবে। অটিজম বিষয়টি গুরুত্ব দিয়ে সকলকে দায়িত্ব নিতে হবে। যে যেখানে থাকবো সেখান থেকে এই বিষয়ে কাজ করতে হবে। এই লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা পর্যায়ে এই কমিটিতে যারা রয়েছে তারা গুরুত্ব সহকারে সভা ও সেমিনার করে যেতে হবে। মাঠ পর্যায় কাজ করার মানসিকতা তৈরির লক্ষ্যই হচ্ছে উপজেলা পর্যায়ের কর্মশালা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com