বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ

রংপুর নগরীতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে ছিলো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে নির্বাচনের ভোটগ্রহণ, গননা ও ফলাফল ঘোষনা করা হবে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে রংপুর জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে ভোটগ্রহণ হয়েছে।

জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল জুড়ে পেন্ডেল সাজ-সজ্জা ও প্রত্যেক প্রার্থীদের সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের সামনে স্লোগান ও নাচানাচি করছে। ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীসহ সমর্থকরা। শান্তিপূর্ন ভাবে নির্বাচন ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন সাধারন ভোটাররা। যারা আগামীতে শ্রমিকের ভোটে নির্বাচিত হবেন। তারা নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন।এবারের নির্বাচনে মোট প্রার্থী রয়েছে ৫৭ জন। ভোটার সংখ্যা সর্বমোটঃ- ৮হাজার ১৮০জন।
নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী রয়েছে। তারা হলেন, তাজুল ইসলাম মুকুল (দাঁ), আনোয়ারুল ইসলাম রাজা (আম) ও সিদ্দিক হোসেন (চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী রয়েছে। তারা হলেন, এম এ মজিদ (ষ্টেয়ারিং), তাজুল ইসলাম হারুন চৌধুরী (কুঁড়ে ঘর), শেখ মাহবুব নাছির টুটুল (পানি জাহাজ) প্রমুখ। এ ছাড়াও আরও ৫১ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচন করছে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী (ষ্টেয়ারিং প্রতিক) এম এ মজিদ বলেন, শ্রমিকরা আমার ভাই। শ্রমিকরা আমাকে পরপর চারবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। আমি আশাকরি শ্রমিকরা এবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আমি নির্বাচিত হইলে আগে যেভাবে শ্রমিকদের সকল প্রকার বিপদ আপদে ছিলাম। সেভাবেই পাশে থাকার চেষ্টা করবল। ভোটের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আশা করি ভোট সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ হবে। পর্যবেক্ষক তরুণ সমাজসেবক ও বাংলার চোখ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী বলেন, রংপুর মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন খুব সুস্থভাবে হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে এসে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীদের ভোট দিচ্ছেন। নির্বাচিত প্রার্থীরা শ্রমিকদের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা করি।পর্যবেক্ষক রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন, রংপুর জেলা কেন্দ্রীয় মটর শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন উৎসবমুখর ভাবে পালিত হচ্ছে। ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে তাদের পছন্দের প্রার্থীদের কে ভোট দিচ্ছেন। আমি আশা করি প্রার্থীরা যারাই নির্বাচিত হোক না কেন। তারা শ্রমিকদের কল্যাণ সহ সমস্যা সমাধান করার চেষ্টা করবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com