মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া থানাধীন কালনা ঘাট এলাকা থেকে ১ ওয়ারেন্টভুক্ত আসামী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। আজ ৭ (ফেব্রুয়ারী) রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে মোঃ সবুজ সিকদার, নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে,গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানাধীন কালনা ঘাট এলাকা থেকে জি আর ১২৯/১৯ মামলার পলাতক ওয়ারেন্টের আসামী, মোঃ সবুজ সিকদার,পিতাঃ লায়েব সিকদার,সাং সীমাখালী,থানা ও জেলাঃ নড়াইল কে এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গ্রেফতার করতে সক্ষম হয়।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস সাংবাদিকদের জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে আসামীকে গ্রেফতার পূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply