রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লালমনিরহাটে সাংবাদিক সিপনকে মেরে ফেলাকে হুমকি।

লালমনিরহাটে সাংবাদিক সিপনকে মেরে ফেলাকে হুমকি।

সাইফুল ইসলাম সুইট, ব্যুরো প্রধান, রংপুর বিভাগ।


লালমনিরহাটের সাংবাদিক নিয়াজ আহমেদ সিপনকে মুঠোফোনে প্রাননাশের হুমকী দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী(জিডি) করা হয়েছে।

আজ শনিবার(৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ থানায় সাধারন ডায়েরী(জিডি) করেন সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আরজু মোঃ সাজ্জাত।
সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন কালীগঞ্জ উপজেলার ভুষভান্ডার এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি ঢাকা পোস্ট এর লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ও মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, শুক্রবার(৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাগে ৬টার দিকে কালীগঞ্জের তুষভান্ডার বাজারের যতীন এন্ড সন্সে র‍্যাব-১৩ এর অভিযানে দুজনকে আটক করে। পরে তাদের শরীর তল্লালি করে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেন। খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও তথ্য সংগ্রহ করে ফিরেন নিয়াজ আহমেদ সিপন। এরপর আটক দুই ব্যাক্তির একজনকে পরবর্তিতে মাদকের সংশ্লিষ্ট না থাকায় ছেড়ে দেন র‍্যাব। ওই দিন রাত ১১টায় ৩৮ মিনিটে ০১৭৫৭৮৭৮৬৪২ নম্বর থেকে ফোন করে নিজেকে আশরাফ পরিচয় দিয়ে সাংবাদিক সিপনকে র‍্যাবের হাতে আটকের ছবি তোলা ও সংবাদ প্রকাশের জন্য অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় ওই ব্যাক্তি সাংবাদিক সিপনকে হত্যা ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকী প্রদান করেন।

এ ঘটনায় জীবন ও পরিবারে নিরাপত্তার চেয়ে শনিবার(৬ ফেব্রুয়ারী) দুপুরে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী (জিডি নং- ১৬২) দায়ের করেন।

সাংবাদিক নিয়াজ আহমেদ সিপন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের রোষানলে পড়তে হয়েছে। জীবন ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা বোধ করছি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আপাত জিডি নেয়া হয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম সাগর বলেন, অপরাধিরা নিজেদের অপরাধ ঢাকতে সারা দেশে সংবাদকর্মীদের উপর চড়াও হচ্ছেন। এসব অপরাধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ। সাংবাদিক সিপনের হুমকীদাতাকে দ্রুত আইনে সোপর্দ করে শাস্তির আওতায় নেয়ার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com