রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃদ্ধ বাবাকে রাতের বেলা রাস্তায় ফেলে গেল সন্তান

বৃদ্ধ বাবাকে রাতের বেলা রাস্তায় ফেলে গেল সন্তান

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে এ অমানবিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতের কোন একসময় ছেলে তার বাবাকে রাস্তার ধারে ফেলে রেখে যায়। শনিবার সকাল ৭ টার দিকে বৃদ্ধ এ বাবাকে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় পুলিশ বৃদ্ধ বাবাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হিজলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা শেখ বলেন, “বৃদ্ধকে দেখে আমি তাকে প্রয়োজনীয় শীতের পোশাক পরিধান করিয়ে চিতলমারী থানাকে বিষয়টি জানাই। খবরটি শুনে থানা পুলিশ তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। “

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক বলেন, “খবরটি শুনে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ বাবাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিতলমারী পুলিশ তার বিষয়ে তদন্ত করছে।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম আজিজুল (৯০) বলে জানা গেছে। তার ছেলের নাম আবুল এবং তার বাড়ি সাতক্ষীরার জীবন নগর এলাকার হালদা গ্রামে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com