শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেড়ায় প্রথম করোণা ভ্যাকসিন নেবেন ইউএনও সবুর আলী

বেড়ায় প্রথম করোণা ভ্যাকসিন নেবেন ইউএনও সবুর আলী

আরিফ খান, বেড়া পাবনাঃ

সারা দেশের ন্যায় পাবনা বেড়া উপজেলায় ৭ই ফেব্রুয়ারি থেকে করোনা টিকা কার্যক্রম কর্মসূচি শুরু হবে। কোভিদ-১৯ এর ভ্যাকসিন প্রয়োগে ও ব্যবহার সম্পর্কে পাবনার বেড়া উপজেলার সকল সাংবাদিকদের সাথে শনিবার (৬ই ফেব্রুয়ারি) বিকেল পাঁচ টায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক সম্মেলন করেন উপজেলা প্রশাসন।
এসময় করোনা ভ্যাকসিন প্রধান কার্যক্রমের উপজেলা কমিটির সভাপতি ও বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলী ঘোষণা দেন রোববার (৭ ই ফেব্রুয়ারি) সকাল দশ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রথম ভ্যাকসিন নেবেন তিনি। এ সময় তিনি বলেন আমাদের দেশে করোনা টিকা এসেছে সেটি অত্যন্ত নিরাপদ এবং গুজব না ছড়িয়ে, গুজবে কান না দিয়ে সবাইকে করোনা টিকা নিতে পরামর্শ দেন তিনি। এসময় তিনি আরও বলেন সরকারি নীতিমালা অনুযায়ী করোনার সামনের সারিতে যোদ্ধাদের পরই ৫৫ বছরের অধিক বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মিলন মাহমুদ জানান, ৭ই ফেব্রুয়ারি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা কার্যক্রম শুরু হবে। টিকা প্রয়োগের জন্য স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং টিকা প্রয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত সব ধরনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। বেড়া উপজেলায় ৮ হাজার ৫ শত ৫০ ডোজ ভ্যাকসিন এসেছে তার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৪ হাজার ২ শত ৭৫ জন ব্যাক্তিকে টিকার আওতায় আনা হবে বলে তিনি জানান। টিকার জন্য উপজেলা পরিষদের আইসিটি দপ্তরে গিয়ে নিবন্ধন করতে হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা আবাসিক মেডিকের অফিসার ডাঃ জাহিদ হাসান সিদ্দিক, প.প কর্মকর্তা ডাঃ অলোক কুমার পাল।
বেড়া প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল আজম আলতু সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে কর্মরত সংবাদ কর্মীগণদের মধ্যে বেড়া প্রেস ক্লাবের উপদেষ্টা বসন্ত দাস, ওমর সরকার, ডাঃ আব্দুল হান্নান, মো. হাফিজুর রহমান, রতন কুমার আচার্য্য, মো. ওয়াহিদদুজ্জামান, সাইদুর রহমান বকুল ,মোছা. রেজিনা খানম, হারুনার রশিদ, সুজন কুমার দত্ত, রফিকুল ইসলাম সান, রুহুল আমিন, মো.আরিফ খান সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com