বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তিন সাংবাদিকের নির্যাতনকারীর বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন।

তিন সাংবাদিকের নির্যাতনকারীর বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন।

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মাদক, দুর্নীতি গ্রেফতার বাণিজ্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ফরিদুল মোস্তফা কে রাজধানী থেকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে ওসি প্রদীপ কুমার দাসের সাজানো ৬ মামলায় আসামি করেন।

কক্সবাজারের বিজ্ঞ আদালতে মামলা করলেও পুলিশের তদন্তের অবহেলা থাকায় মৃত্যুর ঝুঁকিতে পড়েছে সাংবাদিক ফরিদুল মোস্তফা।
চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার দীর্ঘদিন ধরে চট্টগ্রামের একটি মাদক ও দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করলে তাকে অপহরণ করে নিয়ে অমানুষিক নির্যাতন চালায়।

পরবর্তীতে পুলিশ উদ্ধার করলেও আসামিদের জামিনের পর রিমান্ড চায় পুলিশ। এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক খায়রুল আলম রফিক ময়মনসিংহ অঞ্চলের মাদক, দুর্নীতিবাজ ডিবি পুলিশের এসআই আকরাম হোসেনের গ্রেফতার বাণিজ্যসহ একাধিক সংবাদ প্রকাশ করেন।

পরেমাদক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এসআই আকরাম হোসেন সাংবাদিক খায়রুল আলম রফিক কে ডিবি হেফাজতে নিয়ে তিনদিন আটক রেখে অমানুষিক নির্যাতন চালায়।

পরবর্তীতে মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে আদালতে প্রেরন করেন।
এই তিন সাংবাদিকের নির্যাতনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন অসহায়দের পক্ষে মানবাধিকার উন্নয়ন সংস্থা।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com